,

কসবায় আন্তঃজেলা ডাকাত দল সর্দার লোকমান গ্রেপ্তার

grafterকসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও লোকমান বাহিনীর প্রধান লোকমান হোসেন ওরফে লোকমাইন্যা ডাকাত (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাঠেরপুল এলাকার একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলছেন; লোকমানের বিরুদ্ধে কসবা থানাসহ আশে-পাশের এলাকায় কমপক্ষে ১০টি ডাকাতি ও খুনের মামলা রয়েছে। বুধবার সকালে ১০দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। লোকমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে; লোকমান তার বাহিনী নিয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি আস্তানায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে। অন্যরা দৌড়ে পালিয়ে গেছে।
কসবা থানার উপপরিদর্শক (এস.আই) মো. মজিবুর রহমান বলেন; লোকমান বাহিনীর প্রধান লোকমাইন্যা ডাকাতকে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কসবা থানাসহ আশে-পাশের এলাকায় কমপক্ষে ১০টি ডাকাতি ও খুনের মামলা রয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ