,

র‌্যাবের অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার : আটক-১

news-image

রংপুর ব্যুরো : লালমনিরহাটের মোস্তফীহাটে বালুভর্তি ট্রাক থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ কোম্পানী কমান্ডার হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে লালমনিরহাটের সদর উপজেলার মোস্তফীরহাটে অভিযান পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকের বালুর ভেতর থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলীর মহিষাবান গ্রামের হোসেন আলীর ছেলে কবির হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, কবির গাঁজার চালান লালমনিরহাটের বুড়িমারী থেকে কিনে অভিনব কায়দায় ট্রাকে বালুর মধ্যে লুকিয়ে বিভিন্ন স্থানে বিক্রির জন্য বহন করছিলো।

এছাড়া দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সু-কৌশলে ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মাদকের বড় চালান অন্যান্য জেলা ও উপজেলা পাইকারী সরবরাহ করতো। এব্যাপারে মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা