শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাজেরো জিপ গাড়ির চাপায় অজ্ঞাত (৩০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার সোনারামপুর এলাকায় মহাসড়কের পাশে রাজমনির হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান চৌধুরী জানান, সকালে ওই এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় পাজেরো জিপ গাড়ি।

মোটরসাইকেলে ৩ জন ছিলেন বলে ধারণা করছি। এর মধ্যে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক পাজেরো জিপ গাড়িটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ