করোনা : বিশ্বকে হতাশ করলো জার্মানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষ দিকে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্যের পর করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী।

রোববার জার্মানির এআরডি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জেনস স্প্যান বলেন, কয়েক মাসের মধ্যে যদি করোনার ভ্যাকসিন পাওয়া যায় তাহলে আমি বেশ খুশিই হবো।

তিনি বলেন, কিন্তু এটা তৈরিতে কয়েক বছর সময় লাগতে পারে। বেশকিছু সমস্যাও হতে পারে; যা আমরা অতীতে অন্যান্য ভ্যাকসিন তৈরির সময় দেখেছি।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা শাস্ত্রের অন্যতম চ্যালেঞ্জিং এবং কঠিন কাজ হলো ভ্যাকসিন তৈরি।

এএফপির খবরে বলা হয়েছে এরই মধ্যে বিশ্বের দুই শতাধিক দেশে প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ কেড়ে নেয়া করোনাভাইরাসের কোনো প্রতিষেধক কিংবা ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক ভ্যাকসিন এবং ওষুধ তৈরির প্রকল্প চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির