শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

sorailসরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে বুধবার।
একইসঙ্গে বিদ্যালয়ের জমিদানকারী দুইজন দাতা সদস্যকে দেয়া হয়েছে সম্মাননা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমূল হক।

প্রধান অতিথি ছিলেন শাহাজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন।

বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত কুমার দেব, পরিচালনা কমিটির সদস্য মো: কামর“ল ইসলাম, আবদুল কাদির চৌধুরী, মো: আনার মিয়া, মো: দেলোয়ার হোসেন জীবন, সহকারী প্রধান শিক্ষক মো: বিলাত খান, আক্তার হোসেন, মো: ইউনুছুল হক, মো: আইয়ুবুর রহমান,কৃষ্ণ দুলাল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্র্স ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, বিজয়নগর প্রেসক্লাবের আহবায়ক আমীরজাদা চৌধুরী, দেওড়া সমাজ কল্যান সমিতির সভাপতি মাহবুব খান বাবুল,সাবেক ইউপি সদস্য মো: হোসাইন আহমেদ প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামরুন্নাহার তনু,রাখি আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। তারা হলেন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আফরিন মৌ লুবনা, স্বপ্না আক্তার রুনা, জেএসসিতে এ প্লাস প্রাপ্ত ইনজামূল হক,অলকা রানী ভৌমিক ও ফাহমিদা আক্তার।

বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নে জমিদানকারী প্রতিষ্ঠাতা দাতা সদস্য মরহুম ইউনুছ মিয়া ও মো: হার“ন মিয়াকে সম্মাননা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা