,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুুুখি সংঘর্ষে খুরশেদ আলম সাজন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে চুন্টা ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে। নিহতের পরিবার জানান, নিহত সাজন বিদেশে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, সন্ধ্যার দিকে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়।

এ সময় চালকের পাশে থাকা একজন যাত্রী গুরুতর আহত হয়, আমরা একটি সিএনজি আটক করেছি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ খান রিয়াজ মাহমুদ জিকো জানান, নিহতের মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়। ময়নাতদন্দের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা