,

স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল

news-image

অনলাইন ডেস্ক : স্ত্রীকে তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার এক যুবক। দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ায় তাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী।

এ সময় প্রথম স্ত্রীর সঙ্গে এলাকাবাসী রাতভর ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। গানবাজনা ও আনন্দ-উল্লাসের সঙ্গে ওই গ্রামে রাতভর চলে খিচুড়ি উৎসব। রোববার রাতে উপজেলার মাওনা ইউনিয়ের ৭নং ওয়ার্ডের সিংগারদিঘি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিংগারদিঘী গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে আজিজুল হক (৩৭) ২০০১ সালে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সলিংমোড় এলাকার আব্দুল মজিদের মেয়ে তাজ নাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখে-শান্তিতে চলছিল তাদের সংসার। তাদের ঘর আলোকিত করে আসে দুই সন্তান।

কিন্তু ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সম্পর্কের অবনতি ঘটে। এরই মধ্যে গ্রামের অন্য এক নারীকে বিয়ে করেন আজিজুল। দ্বিতীয় বিয়ের পর থেকে আজিজুলের সংসারে অশান্তি শুরু হয়। সংসারে শান্তি ফিরিয়ে আনতে আজিজুল নিজেই আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন।

এতে খুশি হয় স্থানীয়রা। তারা নিজেদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে কয়েক গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়ানো হয়। পাশাপাশি প্রথম স্ত্রী তাজ নাহার স্বামী আজিজুলকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে আজিজুল হক বলেন, আমি দুই বিয়ে করেছিলাম। এতে সংসারে অশান্তি শুরু হয়। সংসারে শান্তি ফেরাতে ছোট স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। জীবনে আর বিয়ে করব না। আল্লাহ আমাকে ক্ষমা করুক। পাশাপাশি জীবনে কেউ যেন দুই বিয়ে না করে তার অনুরোধ রইল।

তিনি আরও বলেন, আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে আবারও নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন গ্রামের মানুষকে খিচুড়ি খাওয়া হয়েছে। পাশাপাশি প্রথম স্ত্রী দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা