গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড খিচুড়ি রান্নায়

news-image

অনলাইন ডেস্ক : চাল ও ডাল দিয়ে এক হাজার ৯৯৫ কেজি খিচুড়ি রান্না করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের হিমাচলপ্রদেশ পর্যটন বিভাগ।

আর বুধবারের এই মহাযজ্ঞে এতে সহায়তা করেছে শিমলাভিত্তিক দুর্গাদেবী বিহারি লাল দাতব্য ট্রাস্ট। রাজ্য মুখ্যমন্ত্রী জয় ঠাকুর অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্যটন বিভাগের এ উদ্যোগের প্রশংসা করেছেন।-খবর হিন্দুস্থান টাইমসের

রাজ্য রাজধানী থেকে ৫৫ কিলোমিটার দূরে তাত্তাপানিতে মকরসংক্রান্তি উপলক্ষে সর্য দেবীর উপাসকদের সেবা দিতে এই রান্নার আয়োজন করা হয়েছে।

মান্ডি জেলায় শতদ্রু নদীতে গরম জলের ঝর্ণায় ডুব দিতে হিমাচলপ্রদেশ থেকে হাজার হাজার উপাসক ভ্রমণে আসেন।

তবে এর আগের রেকর্ড ছিল ৯১৮ কেজি আট গ্রামের। খিচুড়ি রান্নার প্রক্রিয়া ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের সনদ নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার দিয়েছে হিমাচল পর্যটন বিভাগ।

দুর্গাদেবী বিহারি লাল ট্রাস্টের সভাপতি রাশেদ সুদ বলেন, ২৫ বাবুর্চি পাঁচ ঘণ্টা ধরে এই খিচুড়ি রান্না করেছেন। এতে ৪০৫ কেজি চাল, ১৯০ কেজি ডাল, ৯০ কেজি ঘি, ৫৫ কেজি মসলা ও ১ হাজার ১০০ লিটার পানি লেগেছে।

হিমাচল পর্যটন বিভাগের মহাপরিচালক ইউনুস খান বলেন, তাত্তাপানিকে বিশ্ব পর্যটনের মানচিত্রে নিয়ে আসতেই এই আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির