,

অদ্ভুত এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য

news-image

অনলাইন ডেস্ক : বাঘের মত দেখতে অথচ মোটেও বাঘ নয়। বাঘের ছানাও নয়। এমনই এক প্রাণীকে ঘিরে ভারতের নদিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শহরের বাপুজি স্কুল সংলগ্ন এলাকায় রবিবার সকাল থেকে এমনই এক প্রাণীকে নিয়ো সোরগোল বেঁধে যায়। আর তারই মধ্যে গা ঢাকা দেয় সেই অবাক দেখতে সেই প্রাণীটি। খবর দ্য ওয়াল এর।

এদিন সকাল সাতটা নাগাদ পথচলতি মানুষ জঙ্গলের ভিতর থেকে গর্জন শুনতে পেয়ে তাকাতেই চোখে পড়ে বাঘের মতো প্রাণীটি। মুহূর্তের মধ্যে কথা জানাজানি হতেই প্রচুর ভিড় জমে যায় প্রাণীটিকে দেখতে। কারও মতে চিতাবাঘ, কেউ বা বলছেন বাঘের বাচ্চা। খবর দেওয়া হয় বন দফতরকে। তবে সে সবের মধ্যেই প্রাণ ভয়ে অন্যত্র গা ঢাকা দেয় প্রাণীটি।

স্থানীয় বাসিন্দা রাজা মৈত্র জানান, আজ সকাল সাতটা নাগাদ কানে খবরটি আসা মাত্রই ঘটনাস্থলে আসি। জনগণ যাতে তাকে অত্যাচার না করতে পারে সেদিকে নজর রাখি। ঘণ্টা খানেক থাকার পরে লোকালয়ের মধ্যেই গা ঢাকা দেয় প্রাণীটি। জনবহুল এলাকায় এই ধরনের প্রাণীটি আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। অনেকের অনুমান, এলাকায় আরও বেশ কয়েকটি এই রকম প্রাণী আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা