,

সরাইলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

gorbopathস্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (০৭) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে লোমহর্ষক এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শিশু শিক্ষার্থীর বাবা বুধবার বিকেলে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।  
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, ওই শিশুর বাবা একজন দরিদ্র কৃষক। তিনি বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গ্রামের ফসলি মাঠে কাজ করেন। আবার একটি সেচ পাম্প পরিচালনা করেন। গত সোমবার দুপুরের পর মেশিনের উপর ভুলে তিনি চাবিটি রেখে দরজার শিকল আটকিয়ে বাড়িতে চলে আসেন। চাবিটি আনার জন্য তিনি তার ওই কন্যা শিশুটিকে মাঠে পাঠান। তিনি চলে যান অরুয়াইল বাজারে। বিকেল তিনটার দিকে একই গ্রামের লম্পট অলি মিয়া (৩০) শিশুটিকে ফুসলিয়ে পইল্লা ঘারা এলাকার ফসলি জমিতে নিয়ে যায়। মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে স্থানীয় হেরা গুহা কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া ওই শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির বাবা ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে। শিশুটির গলার একাধিক স্থানে নখের আচড়ের চিহ্ন রয়েছে। শিশুটির বাবা অভিযোগ করে বলেন,  গ্রামের একটি চক্র উঠে পড়ে লেগেছে বিষয়টি সালিস বৈঠকের মাধ্যমে শেষ করতে। কিন্তু আমি এ জঘন্য অপরাধের আইনি পক্রিয়ায় বিচার চাই। টাকা চাই না। এদিকে ঘটনার পর লম্পট অলি মিয়া গা ঢাকা দিয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ বলেন,‘এ ব্যাপারে মামলা হয়েছে। অলি মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’  
 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ