,

সরাইলের সাবেক প্রধান শিক্ষকের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

news-image

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির এর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সরাইল আলীনগর মাদ্রাসার সভাপতি ও আলীনগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা উবায়েদ উল্লাহ গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তাঁর নিজ সরাইলস্থিত বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল বুধবার বাদ জোহর আলীনগর মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে আলীনগর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে নামাজে জানাজার আগে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আইয়ুব আলী, আলীনগর মাদ্রাসার সহ-সভাপতি হাজী আবুল কাসেম, অ্যাডভোকেট আবদুর রাশেদ, মুফতি আইন উদ্দিন, সুহিলপুর আলহাজ্ব হারুন আল রশিদ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক মুন্সী, আলহাজ্ব হারুন আল রশিদ কলেজের অধ্যক্ষ। পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে হোসাইন আহমেদ তফছির। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক উবায়েদ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়া এর আহ্বায়ক আবদুন নুর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারনণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট নাছির মিয়া, জাতীয় কৃষক খেত মজুর সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস সোবহান মাখন, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব ওয়াহিদ শামীম, ভাসানী চর্চা কেন্দ্রের আবুল খায়ের প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা