,

পুরুষরা পরের বউকে চুরি করে!

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার নাইজার। সেখানে বাস করে যাযাবর পশুপালক উপজাতি ওডাআবে। শতাব্দীর পর শতাব্দী তারা পালন করে আসছে এক অদ্ভুত উৎসব। এই উৎসবে পুরুষরা যোগ দেয় পরের বউকে চুরি করার উদ্দেশ্য নিয়ে।

এ প্রতিযোগিতায় অংশ নেন স্ত্রীরাও। তাই এই উৎসবের অন্য নাম ‘বউ চুরি উৎসব’।

ওডাআবে সমাজে সম্পর্ক ভাঙার ও গড়ার সুযোগ পান নারী-পুরুষরা। কোনও রাখঢাকের ব্যাপার নেই। গোষ্ঠীপতি শাসিত এই সমাজে একজন নারী বা পুরুষের বহু সম্পর্ক থাকা স্বাভাবিক ও সমাজস্বীকৃত ঘটনা।

বিয়ের আগে ওডাআবে উপজাতির মেয়েরা যার সঙ্গে ইচ্ছা সম্পর্কে জড়াতে পারে। বিয়ের পরেও যতখুশি স্বামী রাখতে পারে।

ওডাআবে উপজাতির কাছে বছরের সবচেয়ে আকর্ষণীয় মাস হল সেপ্টেম্বর। সারাবছর এই উপজাতির মানুষেরা ছোট ছোট পরিবার নিয়ে গড়া দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়ায় নাইজারের মরুভূমি অঞ্চলে।

কয়েক মাস ধরে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটার পর উপজাতির হাজার হাজার নারীপুরুষ বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে পালন করে এই উৎসব।

টানা সাতদিন সাতরাত ধরে চলে এই উৎসব। অন্যের বউ চুরির করার চিরাচরিত চেষ্টার সঙ্গে সঙ্গে এই উৎসবে চলে নাচগান, খানাপিনা।

মরুভূমির বিভিন্ন মরুদ্যানে প্রতিবছর উৎসবটি হয়। উৎসবের স্থানগুলোর নাম আগে থেকে বলা হয় না। উৎসবের কিছুদিন আগে স্থান ও দিন ঘোষণা করা হয়।

এই প্রতিযোগিতার জন্য পুরুষরা কয়েকমাস আগে থেকে নিজেকে তৈরি করা শুরু করে। ওডাআবে উপজাতির নারী, পুরুষরা তাদের সৌন্দর্য্য নিয়ে ভীষণ গর্বিত।

পুরুষরা মনে করে তারাই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। এমনকি তাদের রুপচর্চায় যাতে ব্যাঘাত না ঘটে তাই তারা সঙ্গে আয়না নিয়ে ঘোরে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা