,

বাঁশের বাড়ি সামলাবে ভূমিকম্প!

news-image

অনলাইন ডেস্ক : প্রাকৃতিক বিপর্যয়ের পর মানুষের পুনর্বাসন একটা বড় চ্যালেঞ্জ। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পপ্রবণ এলাকায় বাঁশের তৈরি চিরায়ত বাড়ি-ঘরের উদ্যোগ স্থানীয়দের নিরাপদ আবাসন ও পেশাগত সুবিধা সৃষ্টি করছে।

আর্কিটেক্টস উইদাউট বর্ডার্স সংগঠনের সদস্য রোব্বানি এ রোমিস বলেন, হালকা ও নমনীয় উপকরণ হিসেবে বাঁশ বেছে নেয়া হয়েছে। ভূমিকম্পের মতো বিপর্যয় সামলানোর ক্ষমতা বাঁশের রয়েছে। বাঁশ ব্যবহারের অন্যান্য পরিবেশগত সুবিধার মধ্যে সীমিত কার্বন নির্গমন, পানি সংরক্ষণও রয়েছে। বাঁশ গাছহীন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর ফিরিয়ে আনতে পারে, পুরো অঞ্চলের ক্ষতিগ্রস্ত ইকোসিস্টেম পুনরুদ্ধার করতে পারে।

সুলাওয়েসি দ্বীপের কেন্দ্রস্থলে কুলাউই মালভূমি অত্যন্ত বিপর্যয়প্রবণ এলাকা। বন্যা, ধস, ভূমিকম্প সেখানে লেগেই রয়েছে। সম্প্রতি এক শক্তিশালী ভূমিকম্পে জেলার পর্যটন কেন্দ্র পালু সিটি কয়েক সপ্তাহ ধরে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।

এ অবস্থায় বোলাপাপু গ্রামে একদল তরুণ বাঁশ দিয়ে বাড়ি নির্মাণ করছে। এএসএফ-আইডির সহযোগিতায় বসবাস ও অর্থনৈতিক কার্যকলাপের জায়গা গড়ে তুলছে। গ্রামের বাসিন্দা মারওয়ান বলেন, আগে কুলাউয়িতে কাঠ ও বাঁশ দিয়ে বাড়ি-ঘর নির্মাণের ঐতিহ্য ছিল। আধুনিক সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ ইট-পাথর ও কংক্রিট দিয়ে নির্মাণ শুরু করে। কিন্তু ভূমিকম্পের ফলে এসব বাড়ি ভেঙে পড়লে ভারি কাঠামোর নিচে পড়ে অনেকের মৃত্যু হয়। ডয়চে ভেলে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা