সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র

news-image

অনলাইন ডেস্ক : বয়স মাত্র সাত মাস, এর মধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক এলাকায় মেয়র হলো এক শিশু। উইলিয়াম চার্লস ম্যাকমিলানই এখন দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, টেক্সাসের হোয়াইটহিলের শিশু চার্লস ম্যাকমিলান সবার কাছে চার্লি নামেই পরিচিত। মজার কথা হচ্ছে, শহরটির নাগরিকেরাই তাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছে।

এ সপ্তাহের রবিবার শপথ নেওয়াও হয়ে গিয়েছে তার। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হয়ে দৃষ্টান্ত গড়ল চার্লি।

গত অক্টোবর শহরটির সম্মানসূচক মেয়র পদের জন্য নির্বাচিত হয়েছিল চার্লি। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর লক্ষ্যে গ্রিমস কাউন্টির বাসিন্দারা নির্বাচিত করেন এই শিশুকে।

স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, প্রতি বছর সম্মানসূচক মেয়র পদটির জন্য জরিপ করা হয়। সেইভাবে এই বছর চার্লিকেই মেয়র হিসেবে বেছে নেওয়া হয়।

এদিকে চার্লির শপথ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাবা চ্যাড ও মা ন্যান্সি ম্যাকমিলানের সঙ্গে দাঁড়িয়ে শপথ নিতে নিচ্ছে ছোট্ট চার্লি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে