ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ২০ ঘন্টা পর জয়নব বেগম (১০) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে মরদেহটি উদ্ধার হয়। জয়নব ওই গ্রামের মোঃ আবদুল হাফিজ মিয়ার মেয়ে। সে পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গত সোমবার রাত ৮টার দিকে পাশের বাড়িতে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি ওই ছাত্রী। রাত থেকে আশপাশের বাড়ি ঘরে ও স্বজনদের বাড়িতে খুঁজেও ছাত্রীর সন্ধান মিলেনি। স্থানীয় ইছা মিয়ার বাড়ির পাশের বাঁশ ঝাড়ে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ধর্ষনের পর হত্যা করা হয়েছে । ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির