,

১২ জোড়া যমজ শিশু’র জন্ম এক হাসপাতালে!

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরের সেইন্ট লুকস হাসপাতালে গত এক সপ্তাহে মোট ১২ জোড়া যমজ শিশু জন্ম নিয়েছে। যমজ শিশুগুলোর পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের।

এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনওদিনই একই সময়ে এত যমজ শিশুর জন্ম হয়নি তাদের হাসপাতালে।

হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস জানান, ‘আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত যমজ কখনও দেখিনি।’
হাসপাতালটির আরেক নার্স কায়লা অ্যান্ডারসন বলেন, ‘আমরা আসলে হীরের টুকরোগুলোর যত্ন নিতে ব্যস্ত। এখন ১২ জোড়া যমজসহ অন্য শিশুদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।’

জানা গেছে, ১২ যমজের সবাইকে আইসিইউ’তে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে বাসায় নেয়ার অনুমতি দেয়া হবে। আলোকচিত্রী হেলেন র‍্যানসম নবজাতকদের ছবিগুলো তুলেছেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা