,

দুই ফুট বর ৬ ফুট কনে

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি নরওয়ের অসলোয় জাঁকজমকভাবে বিয়ে সারলেন পাকিস্তানের এক প্রেমিক জুটি। সেই বিয়ের কনে লম্বায় ছয় ফুট হলেও তার বরের উচচতা মাত্র দুই ফুট। তবে প্রেম ভালোবাসর ক্ষেত্রে উচ্চতা যে কোনো ফ্যাক্টর না তা প্রমাণ করেছেন বুরহান ও তার দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়া।

আর দেখতে ছোট হলে কি হবে রীতিমত সেলিব্রিটি এই বুরহান ক্রিস্টি। ছোটবেলায় পোলিও হওয়ার পর হাঁটাচলার ক্ষমতা হারান। এরপর থেকে হুইলচেয়ারই ভরসা বুরহান ওরফে বোবোর। বুরহানের সর্বক্ষণের সঙ্গী ওই বিদ্যুত্চালিত হুইলচেয়ারই। সম্প্রতি নিজের দীর্ঘদিনের প্রেমিকা ফউজিয়াকে বিয়ে করেছেন তিনি।

তার স্ত্রী ফউজিয়া পাক্কা ছয় ফুট লম্বা, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোকে খুব ভালোবাসেন ফউজিয়া। তবে কতটা তা ভাষায় প্রকাশ করতে পারেননি। আসলে ভালোবাসা তো মেপে দেখার জিনিস না। তবে ভালোবেসে নিজের হাতে বোবোর নামের ট্যাটু করিয়েছেন তিনি। সাংবাদিকদের তা দেখাতে ভুললেন না।

তাদের বিয়েটাও হয়েছে খুব আয়োজন করে। বুরহান-ফউজিয়ার বিয়েতে ১৩টা দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পঞ্জাবি গানে ‘নেচে’আসর মাতিয়েছেন বোবো। হুইলচেয়ারে বসে ফউজিয়ার হাত ধরে তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন বোবো। এসময় অতিথিরা হাততালি দিয়ে তাদের স্বাগত জানান। বোবোর পরনে ছিল ফর্ম্যাল শার্ট-ব্লেজার। আর ফউজিয়া পরেছিলেন হালকা রঙের লেহেঙ্গা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বোবোর বিয়ের ভিডিও।

আর দেখতে ছোটখাট হলে কি হবে বোবো কিন্তু ভীষণ কাজ পাগলা মানুষ। একা হাতেই নিজের একাধিক ব্যবসা সামলান। তার মধ্যে বোবো লাইফস্টাইল ও শুটস্ অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে‌ন তার বন্ধুবান্ধব। এ ছাড়া নরওয়েতে সলমন খানের ‘বিইং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

২০১৭ সালে বিশ্বের বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড পান তিনি। নায়ক-নায়িকা থেকে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে রয়েছে তার মিতালি। বোবোর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গেলেই মিলবে তার বহু প্রমাণ।

বিয়ের অনুষ্ঠানের শেষে ফউজিয়ার হাত ধরে বোবো বলেন, ‘ভালোবেসে বিয়ে করেছি। এবার সুখী দম্পতি হওয়ার চেষ্টা করব আমরা।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা