সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষিকার স্বামী গ্রেফতার

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রাইভেট শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে প্রথম শ্রেণীতে পড়ুয়া সাত বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৬ নভেম্বর) রাতে থানায় মামলা রুজুর পর পুলিশ অভিযুক্ত উজ্বল মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে। উজ্জ্বল মিয়া উপজেলার চুন্টা ইউপির নরসিংহপুর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।

পুলিশ, মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত উজ্বল উপজেলা সদরে ঠিকাদারি ব্যবসা করেন। তিনি ও তার স্ত্রী স্বপ্না বেগম সদরের হালুয়াপাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকেন। স্বপ্না বেগম বাসায় শিশু শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সেখানে হালুয়াপাড়া এলাকার একজন রাজমিস্ত্রী’র প্রথম শ্রেণীতে পড়ুয়া মেয়েও প্রাইভেট পড়তো। একদিন স্বপ্না বেগম বাসায় ছিলেন না। সুযোগে তার স্বামী কৌশলে চকলেট কেনার দশ টাকা ওই রাজমিস্ত্রী’র শিশু মেয়ের হাতে দিয়ে ফুসলিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর বাবা জানান, উজ্জ্বল মিয়ার স্ত্রী স্বপ্না বেগমের কাছে আমার শিশু মেয়ে প্রাইভেট পড়তো। লম্পট উজ্বল চকলেট কেনার টাকার লোভ দেখিয়ে আমার শিশু মেয়েকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে। এতোদিন মেয়েটি কিছু না বললেও শনিবার মেয়েটি অসুস্থ বোধ করলে জিজ্ঞাসাবাদে সে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। পরে তাৎক্ষণিক মেয়েকে নিয়ে আমি থানায় উপস্থিত হই। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার কথা জানিয়ে স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা এ ঘটনায় মামলা না করতে আমাকে ভীষণ চাপ দেয়। পরে আমি তাদের সাফ জানিয়ে দেই, এই অন্যায়ের আইনগত বিচার না পেলে শিশু কন্যাকে নিয়ে আমি আত্মহত্যা করবো।

এ ব্যাপারে পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত উজ্বল মিয়া জানান, ধর্ষণ নয়, আমি মাঝেমধ্যে ওই শিশু মেয়েটিকে দিয়ে আমার হাত-পা টিপাইতাম, বিনিময়ে চকলেট কেনার টাকা দিতাম তাকে।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত উজ্বল মিয়াকে গ্রেফতার করা হয়। ধর্ষণের চেষ্টা অভিযোগে মামলা নেওয়া হয়েছে। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। রবিবার সদর হাসপাতালে তাকে মেডিকেল পরীক্ষা করানো হবে। ধর্ষণের আলামত পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে