সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দাঙ্গামুক্ত সরাইল’ গড়তে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান শুরু

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাকে দাঙ্গামুক্ত করতে এবার পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্র উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে বৃটিশ আমলে করা আইন “১৮৭৮ সনের দি আমর্স এ্যাক্ট এর ১৯ (এফ) ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা দায়ের করছে। তবে এই পুরনো আমলের আইনের ব্যাখ্যা সাধারণ মানুষ অনেকেই না জানলেও শান্তি প্রিয় লোকদের দাবি, “এই ধরণের অপরাধ নিয়ন্ত্রণে একটি যুগোপযোগী আইন জরুরি প্রয়োজন।”

কারণ হিসেবে অনেকে জানান, আইনশৃংখলা বাহিনীর কঠোর তৎপরতায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার কমেছে। নানা কারণে দেশীয় অস্ত্র ব্যবহার ও বহনে সহজলভ্য হওয়ায়, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে বর্তমানে এখানে দেশীয় অস্ত্রের ব্যবহার বেড়েছে। ইতোমধ্যে দেশীয় অস্ত্রের আঘাতে এখানে বহু মানুষ হতাহত হয়েছেন। সম্প্রতি এখানে ঘটে যাওয়া কয়েকটি খুনের ঘটনায় দেশীয় অস্ত্র ব্যবহার হয়েছে। পুলিশ এসব ঘটনায় ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারও করে। এছাড়াও তুচ্ছ ঘটনায় এখানে সংঘটিত দাঙ্গায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।

জানা যায়, সরাইল থানায় ওসি হিসেবে সাহাদাত হোসেন টিটো যোগদানের পর ‘দাঙ্গামুক্ত সরাইল’ গড়তে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের পরামর্শে তিনি বিরামহীন নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর উদ্যোগে উপজেলার ১২টি গ্রামে শান্তির লক্ষ্যে ‘দেশীয় অস্ত্র সমর্পন ও শপথ গ্রহণ’ অনুষ্ঠান করেছেন।    সেইসব অনুষ্ঠানে পুলিশের এই ওসির প্রতি আস্থা রেখে গ্রামবাসী অনেকেই দাঙ্গাকে না বলে দেশীয় অস্ত্র জমা দেন। তবে কিছু সুবিধাবাদী লোক পুলিশের এই মহৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে নানা ফন্দিফিকির চালিয়ে যাচ্ছে গোপনে। তারা গ্রামবাসী অনেককে দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা না দিতে নিরুৎসাহিত করছে। কারণ গ্রামে দাঙ্গা-মারামারি লেগে থাকলে ওই শ্রেণীর লোকদের বাণিজ্য করতে সুবিধা হয়।

তবে পুলিশ যেকোনো মূল্যে সরাইল উপজেলাকে দাঙ্গামুক্ত করার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায়  শুক্রবার সকালে উপজেলার পানিশ্বর ইউপির টিঘর গ্রামে অভিযান চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। অবৈধ এসব দেশীয় অস্ত্র হেফাজতে রাখার দায়ে স্থানীয় আবু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলাও দায়ের করে। এরআগে এই ধরনের একটি অভিযান চালিয়ে সদরের বড্ডাপাড়া গ্রাম থেকে পুলিশ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। সেই ঘটনায় কয়েকজনকে আসামি করে পুলিশ মামলা দেয়।

এ ব্যাপারে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, টিঘর গ্রামে আনুষ্ঠানিক দেশীয় অস্ত্র জমা নেয় পুলিশ। সেই সময়ে অনেকে অস্ত্র জমা দেইনি। দাঙ্গা সৃষ্টির লক্ষে দেশীয় অস্ত্র জমা করছে, এমন খবরে পুলিশ টিঘর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র সহ একজনকে আটক করে। ওসি বলেন, ইতোমধ্যে যেইসব গ্রামে দেশীয় অস্ত্র জমাদানে অনুষ্ঠান করা হয়েছে, সেইসব গ্রামে দেশীয় অস্ত্রের সন্ধান পেলে পুলিশ অবশ্যই অভিযান অব্যাহত রাখবে। আমরা আরও কিছু দিন দেশীয় অস্ত্র স্বেচ্ছায় জমা দেওয়ার সুযোগ দিব। পরে ঘরে ঘরে চিরুনি অভিযান চালিয়ে দেশীয় অবৈধ অস্ত্র উদ্ধার করবো। যার ঘরে এই ধরনের অস্ত্র পাওয়া যাবে, তার বিরুদ্ধেই অস্ত্র আইনে মামলা হবে। এসবে কারোরই তদবির কাজে আসবে না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে