সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করলেন হাইওয়ে ওসি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : পাল্টে গেছে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড ব্যস্ততম মোড়ের দৃশ্যপট। এখানে নেই সেই যানজট। পথচারীদের চলাচলে এখন নেই কোনো দূর্ভোগ। ফলে এখানে নানা সমস্যা সহ কমেছে অপরাধ প্রবণতা।

স্থানীয়রা জানান, এখানকার খাঁটিহাতা হাইওয়ে থানায় ওসি হিসেবে মাইনুল ইসলাম যোগদানের পর এখানকার দীর্ঘ দিনের সমস্যা অনেকটা রোধ হয়েছে। তিনি এখানে যোগদান করেই মহাসড়কের দুইপাশের ফুটপাত দখলমুক্ত করেন। গুড়িয়ে দেন সকল অবৈধ স্থাপনা। এতে বিভিন্ন প্রভাবশালী মহলের তদবির থাকলেও তিনি সবকিছুর ঊর্ধ্বে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। যার কারণে এখন তিনি কিছু সুবিধাবাদী লোকের চক্ষুসূল হয়েছেন।

বুধবার দুপুরে সরেজমিন মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে দেখা যায়, যানজটমুক্ত সড়কে বিভিন্ন যান চলাচল করছে নির্বিঘ্নে। ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীদের চলাচলে নেই কোনো প্রতিবন্ধকতা। পথচারী আবদুস সালাম জানান, তিনি ঢাকা থেকে এসেছেন। গাড়ি থেকে বিশ্বরোড নেমে তিনি প্রথমে অবাক হন। কয়েকমাস আগেও এখানে ফুটপাত ছিল অবৈধ দখলদারদের কবলে। যানজট ছিল নিত্যদিন। ফুটপাত দিয়ে চলাচলে ছিল নানা দূর্ভোগ। এখন এখানে এসবের কিছুই নেই। স্থানীয় বাসিন্দা কালাম মিয়া জানান, এসব সম্ভব হয়েছে এখানকার হাইওয়ে থানার নতুন ওসি মাইনুল ইসলামের প্রচেষ্টায়। বাস চালক সারোয়ার আলম জানান, বিশ্বরোড এলাকায় এখন আগের মতো যানজট নেই। ফুটপাত দখলমুক্ত হওয়ায় যাত্রীরা শৃঙ্খলার মধ্যে এখন গাড়িতে উঠতে পারছেন।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এখানকার ফুটপাতে অসংখ্য অবৈধ স্থাপনা ছিল। এতে পথচারীদের দূর্ভোগ ছিল চরমে। তাই এখানকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটবে, এমন কর্মকা- কোনভাবেই মানা হবে না। মহাসড়কের ৩০ মিটারের মধ্যে কোনো স্থাপনা গড়ে কেউ ব্যবসা করতে পারবে না। এখানকার ফুটপাত দখলমুক্ত রাখতে হাইওয়ে পুলিশ সবসময় তৎপর থাকবে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে