,

সরাইলে ১ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দে কর্মসৃজন কর্মসূচির উদ্বোধন

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের বাস্তবায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (৯ নভেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। তবে উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে এই প্রকল্প কাজ শুরু হলেও কালিকচ্ছ ও পানিশ্বর ইউনিয়ন সংশ্লিষ্ট দফতরে যথাসময়ে কমিটি ও শ্রমিক তালিকা জমা দিতে না পারায় ওই দুই ইউনিয়নে এ প্রকল্প কাজ শুরু হয়নি এখনো।

উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নে তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, এ উপজেলায় কর্মসৃজন কর্মসূচির বরাদ্দ ১ কোটি ৭৬ লক্ষ ৪৮ হাজার টাকা। মোট উপকার ভোগী শ্রমিকের সংখ্যা ২ হাজার ২শত ৬ জন। সপ্তাহে ৫দিন কাজ চলবে। প্রত্যেক শ্রমিক দৈনিক দুইশত টাকা মজুরি পাবেন।

এদিকে সোমবার বিকেলে যথাসময়ে এই প্রকল্প কাজ শুরু না করার কারণ জানিয়ে কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান শরাফত আলী জানান, আমাদের দু’একটি প্রকল্প কমিটির সভাপতি নির্বাচনে ঝামেলা ছিল। আজকে এ ঝামেলা মিট করা হয়েছে। আগামিকাল পিআইও অফিসে কমিটির কাগজপত্র জমা দিয়ে শনিবার থেকে আমরা কাজে ধরবো। তবে ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মো. জিনু মিয়া জানান, এখানে চেয়ারম্যানের গাফিলতির কারণে আমরা কর্মসৃজনের কাজ শুরু করতে পারছি না। কারণ তিনি প্রতিবারই এ কাজে ভূয়া শ্রমিক দিয়ে প্রকল্পের টাকা হাতিয়ে নেন। এইবার আমরা কয়েকজন ইউপি সদস্য চেয়ারম্যানের এই দূর্নীতির বিরুদ্ধে রুঁখে দাঁড়িয়েছি।

অপরদিকে পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম জানান, কমিটি সহ শ্রমিক তালিকা যথাসময়ে ইউপি সচিবের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। শনিবার থেকে কেন এই প্রকল্পের কাজ আমার ইউনিয়নে শুরু করা হয়নি, তা আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে এর কারণ জানাতে পারবো।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শনিবার থেকে ৭ ইউনিয়নে আনুষ্ঠানিক এই প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করা হয়েছে। যথাসময়ে কমিটি ও শ্রমিক তালিকা জমা দিতে না পারায় কালিকচ্ছ ও পানিশ্বর ইউপিতে এই প্রকল্পকাজ শুরু করা সম্ভব হয়নি। পিআইও আরও জানান, আগামি দুই কর্মদিবসের মধ্যে ওই দুই ইউনিয়ন কমিটির কাগজ ও শ্রমিক তালিকা জমা করতে ব্যর্থ হলে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা