,

সরাইলে মাদ্রারাসা ছাত্র অপহরণ : স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা

opo-23মাহবুব খান বাবুল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বায়েজিদ মোস্তাকিম (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার বাদী ও স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে স্থানীয় প্রেস ক্লাবে অপহৃত ছাত্রের মা রুজিনা বেগম এক সংবাদ সম্মেলনে এ অভিাযোগ তুলেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২৬ জানুয়ারি বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী রাকিব মিয়ার ছেলে বায়েজিদকে একটি চক্র অপহরণ করে। ওই দিন রাত নয়টার দিকে অপরণকারীরা মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে অবহিত করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন রাতে বায়েজিদের মা রোজিয়া বেগম বাদি হয়ে সরাইল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর পর অপহরণকারীদেরকে বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা দেওয়া হয়। ৩১ জানুয়ারি রাতে পুলিশ ফাঁদ পেতে সৈদয়টুলা গ্রামের আবদুল হোসেন ওরফে হৃদয় (২০), সদর উপজেলার সুহিলপুর গ্রামের পলক মিয়া ওরফে বাবু (২০) একই গ্রামের মশিউর রহমান ওরফে শুভকে (২০) ব্রা‏হ্মণবাড়িয়া শহর ও আখাউড়া পৌর শহর থেকে গ্রেপ্তার করে বায়েজিদকে উদ্ধার করে। তখন থানা হাজতে আটক তিনজনই অপহরণের সাথে জড়িত থাকার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছিল। উদ্ধার ঘটনার ১৯ দিন পর হৃদয়ের নানা সৈয়দটুলা গ্রামের আজিজুর রহমান বাদী হয়ে ব্রা‏হ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে অপহৃত বায়েজিদের মা-বাবা-দাদাসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। সংবাদাদ সম্মেলনে উপস্থিত বায়েজিদের বাবা রাকিব মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘আমার ছেলে অপহরণের মাত্র ২৫ দিন আগে আমি বিদেশে (সৌদি আরব) গেছি। ছেলে অপহরণ হইছে শুইন্না ছুইটা আছি। অহন আমি নিরাপত্তাহিনতায় আছি। বিদেশে আমার চকরি আছে কিনা জানি না।’  
রুজিনা বেগম বলেন,‘আসামি পক্ষের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিতেছে। মামলা না তুললে আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। আমারা অসহায় নিরিহ মানুষ, অহন নিরাপত্তাহীনতায় আছি।’
অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) আবদুল আলীম বলেন,‘বাদী ও তাঁর স্বজনদের নানাভাবে হুমকি দেওয়ার সত্যতা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’      
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ বলেন,অপহরণ মামলার বাদী ও স্বজনদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।     
 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ