,

সরাইলে ৩৯ কোটি টাকা ব্যয়ে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদী তীরবর্তী অরুয়াইল ইউপির রাজাপুর গ্রাম থেকে সিঙ্গাপুর গ্রাম পর্যন্ত ৩৯ কোটি টাকা ব্যয়ে ‘নদী তীর রক্ষা বাঁধ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিক এ কাজের উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর।

এসময় উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, নির্মাণ কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ডলি কনস্ট্রাকশন’ এর ইঞ্জিনিয়ার ইকরামুল হক, অরুয়াইল ক্লাস্টারের প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল খোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, এ বাঁধ নির্মাণে এখানকার রাজাপুর, কাকরিয়া, সিঙ্গাপুর ও চর কাকরিয়া এই চার গ্রামের অন্তত ১৫ হাজার গ্রামবাসীর দীর্ঘ বছরের দুঃখ লাঘব হবে। এ বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান চার গ্রামের মানুষ। পাশাপাশি এ বাঁধের উদ্যোক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম ও সাবেক সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার ভূয়সী প্রশংসা করেন গ্রামবাসী।

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম বলেন, এখানকার নদী ভাঙ্গনে আমার বাপ-দাদার ভিটামাটি ১৯৭২ সালে বিলিন হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান সহ রাজাপুর গ্রামের শত শত বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। আমার অঙ্গীকার ছিল আমাদের মতো এখানকার নদী তীরবর্তী গ্রামগুলোর আর কোন পরিবার যেন ভিটামাটি হারা না হন।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মেঘনা নদী তীরবর্তী রাজাপুর থেকে সিঙ্গাপুর গ্রাম এলাকা পর্যন্ত ৩৯ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে ১২০০ মিটার দৈর্ঘ্য নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ হবে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ কাজ তিন স্তরে বাস্তবায়ন হবে। প্রথম ও দ্বিতীয় স্তরের টেন্ডার পেয়েছে ঢাকার মেসার্স ডলি কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা