,

সরাইল হবে শান্তির জনপদ, জানালেন সরাইল থানার ওসি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেছেন, আজকে আধুনিকতার যুগে যুবকদের হাতে ল্যাপটপ-কম্পিউটার থাকার কথা। কিন্তু এখানে যুবকদের হাতে টেটা-বল্লম, এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেকোনো মূল্যে এসব থেকে বেরিয়ে আসতে হবে। এই টেটা বল্লম, মারামারি আমরা সরাইল থেকে দূর করবো।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে উপজেলার পানিশ্বর ইউপির টিঘর গ্রামবাসীর উদ্যোগে ‘দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ গ্রহণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ওসি সাহাদাত হোসেন টিটো আরো বলেন, আমি সরাইলে যোগদান করেই এখানে বড় বড় দাঙ্গা দেখেছি। আমার জীবনে এসব আগে কখনো দেখেনি। আমি প্রতিজ্ঞা করেছি সরাইলকে দাঙ্গামুক্ত করে এই জনপদকে সুখী সমৃদ্ধি করবো। একাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, যার হাত ও মুখ থেকে প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি ঈমানদার নন।

টিঘর গ্রামের ইউপি সদস্য মো. লায়েছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক সায়েদুল্লাহ।

অনুষ্ঠানে গ্রামবাসী দেশীয় অস্ত্র পুলিশের হাতে জমা দিয়ে শান্তির পক্ষে শপথ নেন। ভবিষ্যতে আর দাঙ্গা-হাঙ্গামায় না জড়ানোর অঙ্গীকারও করেন টিঘর গ্রামের মানুষ। শপথ পাঠ করান ওসি সাহাদাত হোসেন টিটো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর