,

গ্রামবাসীর সঙ্গে শপথ নিলেন চেয়ারম্যানও

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : আর দাঙ্গা-সংঘর্ষে লিপ্ত না হওয়ার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিক শপথ নিয়েছেন চুন্টা গ্রামের শ’ শ’ মানুষ। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজেও হাত উঁচিয়ে শান্তির পক্ষে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন সদরে স্থানীয় সেনবাড়ি প্রাঙ্গনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

চুন্টা ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দাঙ্গাকে না বলে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দেন গ্রামের কিছু লোকজন। পরে ‘দাঙ্গা নয়, শান্তি চায়’ এর বাস্তবায়নে গ্রামের শ’ শ’ মানুষ শান্তির পক্ষে শপথ নেন। এসময় গ্রামবাসীর পাশাপাশি ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া নিজেও এ শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে মন্তব্য করেন, পুলিশের ওসি যে আন্তরিকতার সহিত উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করালেন, তা যদি তাঁরা অক্ষরে অক্ষরে পালন করেন, তাহলে নিশ্চিত করে বলা যায় এলাকাতে আর দাঙ্গা -সংঘর্ষের ঘটনা ঘটবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা