,

মায়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন তরুণীর!

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমা ‘মায়ের বিয়ে’ ছবিটার কথা মনে আছে? বাংলা ছবিটিতে মায়ের বিয়ে দেওয়ার জন্য আদা জল খেয়ে লেগেছিল মেয়ে। রিল লাইফের মতো এবার রিয়েল লাইফেও ঠিক একই উদ্যোগ নিয়েছেন এক কন্যা। যার পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে। খবর সংবাদ প্রতিদিনের।

মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই তার জন্য পাত্রের সন্ধান শুরু করেন মায়েরা। এমন ছবিই দেখতে অভ্যস্ত এ সমাজ। কিন্তু এক্ষেত্রে হচ্ছে একেবারে উল্টো। আস্থা ভার্মা। আইনের ছাত্রী পাত্র খুঁজছেন। তবে মায়ের জন্য। তিনি চান, আরও একবার বিয়ের পিঁড়িতে বসবে তার মা। তা মায়ের জন্য কেমন পাত্র পছন্দ আস্থার? টুইটারে নিজের মায়ের পছন্দ বিস্তারিত জানিয়েছেন তিনি। লিখেছেন, ৫০ বছরের একজন হ্যান্ডসাম পুরুষ খুঁজছি মায়ের জন্য। তাকে অবশ্যই নিরামিষভোজী হতে হবে। মদ্যপান চলবে না। এবং প্রতিষ্ঠিত হতে হবে।

মেয়ের এই সন্ধানে যে মা সঙ্গে আছেন, তা আস্থার পোস্ট করা ছবিতেই স্পষ্ট। নেটদুনিয়ায় তার এই পোস্টের প্রশংসা করছেন অনেকেই। মেয়ে যে মায়ের মন বুঝে তার ভবিষ্যতের কথা চিন্তা করেছেন, এতেই খুশি প্রত্যেকে। অনেকে পাত্র খুঁজতে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে আস্থার দিকে। হিংসা-মারামারি-হাহাকারের যুগে আস্থার আবেগ ও ভালবাসা ভরা পোস্টটি মন ভরিয়েছে নেটদুনিয়ার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা