,

অদ্ভুত মাছের মুখ কুমিরের মতো!

news-image

অনলাইন ডেস্ক : এবার জেলের জালে ধরা পড়লো অদ্ভুত আকৃতির এক মাছ। আর তা নিয়ে জেলেদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মাছটির গোটা শরীর দেখতে মাছের মতো হলেও মুখটি আবার এক্কেবারে কুমিরের মতো।

সোমবার (২৮ অক্টোবর) অদ্ভুত আকারের এই মাছটি ধরা পড়ে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বারবহালা গ্রামে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই গ্রামের একটি মাছের ভেড়ি (যেখানে মাছ চাষ করা হয়) থেকে ওই মাছটি উদ্ধার করা হয়। মাছটি উদ্ধারের ঘটনা এলাকায় জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এমনকি দূর-দূরান্ত থেকেও মানুষ আছে মাছটিকে এক নজর দেখতে।

মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, কুমিরের মতো মুখওয়ালা মাছটি আসলে অ্যারাপাইমা “Arapaima”, যা এলিগেটর গের “Alligator Gar” প্রজাতির। এই ধরনের মাছ বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা গেলেও সংখ্যায় খুবই কম।

গত বছরের ৭ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ ভারতে বন্যার পর কেরালার নদীতে এমন একটি মাছ জেলেদের জালে উঠে এসেছিল। যার দৈর্ঘ ছিল প্রায় ৩ মিটার লম্বা এবং ওজন ছিল প্রায় ৪১ কেজি।

এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর নাগাদ পুনের একটি লেক থেকেও প্রায় ৮ ফিট লম্বা এমন একটি মাছ ধরা পড়েছিল। কুমির মাছের কথা ছড়িয়ে পড়তেই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মাছটিকে দেখার জন্য। ফলে স্থানীয় প্রশাসনকে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়।

এই ধরনের মাছের আসল বসবাস দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঞ্চলে। এ ছাড়া উত্তর ও মধ্য আমেরিকাতেও এদের দেখতে পাওয়া যায়। এই প্রজাতির মাছ বিশ্বের সব থেকে বড় মিষ্টি পানির মাছ হিসেবে বিবেচিত হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর