,

বান্ধবীর জীবন বাঁচাতে লড়াই করলেন কুমিরের সঙ্গে

news-image

অনলাইন ডেস্ক : পাহাড়ি এলাকার ওই জায়গাটির নাম হাওঞ্জ। এলাকাটিতে কুমিরের আনাগোনা অনেক বেশি। নদীর ধারে খেলা করছিল ছোট্ট মেয়ে লাতোয়া মুওয়ানি (৯)। হঠাৎ একটি কুমির তাড়া করে তাকে। প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে ছোট্ট লাতোয়া। কুমিরের খপ্পর থেকে বন্ধুকে বাঁচাতে তার পিঠেই ঝাঁপিয়ে পড়ে ১১ বছরের শিশু রেবেকা মুনক্যামবে।

জিম্বাবুয়ের উত্তর-পশ্চিমের হাওঞ্জ এলাকার কুমিরের সঙ্গে লড়াই করার এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে, নদীর ধারে খেলা করছিল ছোট্ট লাতোয়া। হঠাৎ একটি কুমির তাড়া করে তাকে। প্রাণভয়ে চিৎকার করতে থাকে সে।লাতোয়ার চিৎকারে ছুটে যায় রেবেকা। আশপাশে কাউকে না দেখে নিজেই ঝাঁপিয়ে পড়ে কুমিরটির ওপর। কুমিরটিকে পরাস্ত করতে কোনো উপায় না দেখে চোখে আঙুল ঢুকিয়ে দেয় সে।

একসময় ব্যথা সইতে না পেরে পালিয়ে যায় কুমিরটি। বেঁচে যায় দু’বন্ধু। এ ঘটনায় অনেকেই রেবেকার প্রশংসা করছে। তবে দু’জনের প্রাণ কতটা ঝুঁকিতে ছিল ভেবে শিউরে ‍উঠেছেন কেউ কেউ।

তবে বন্ধুর প্রতি রেবেকার অকৃত্রিম ভালোবাসা সত্যিই দৃষ্টান্তমূলক উদাহরণ বলেই মনে করছেন বেশিরভাগ মানুষ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা