,

পেটেই বিয়ার তৈরি হচ্ছে, না খেয়ে মাতাল ব্যক্তি!

news-image

অনলাইন ডেস্ক : পাকস্থলীতে বাসা বাঁধা ছত্রাকের কারণে শর্করা পরিণত হচ্ছে বিয়ারে। চমকে দেওয়া এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখানকার একটি মেডিকেল জার্নাল সূত্রে জানা গেছে, ঘটনাটির সূত্রপাত হয় ২০১৪ সালে। ৪৬ বছরের এক ব্যক্তিকে অতিরিক্ত অ্যালকোহল খেয়ে গাড়ি চালানোর অভিযোগে আটক করে নিউইয়র্ক পুলিশ। ব্রেথলাইজার টেস্টে ধরা পড়ে, গাড়ি চালানোর সময় শরীরে যতটা অ্যালকোহল থাকার কথা তার থেকে পাঁচগুণ বেশি তার শরীরে রয়েছে। ওই ব্যক্তির দাবি, তিনি মদ্যপান করেননি। এরপর থেকে প্রায় প্রতিদিনই তার সঙ্গে এ ধরনের বিপত্তি ঘটতে থাকে। তিনি অবাক হয়ে লক্ষ্য করেন, মদ না খেলেও তার শরীরে অ্যালকোহলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর অযথা পুলিশ ও পরিবারের লোকেরা তাকে মাতাল ভাবছে।

তিন বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখে নিউইয়র্কের রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের এক বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন তিনি। আর তারপরই জানা যায় তার শরীরে থাকা অটো-ব্রেউয়ারি সিন্ড্রোম নামে বিরল রোগের কারণে এই অভিনব ঘটনা ঘটছে।

তার পায়খানা পরীক্ষা করে স্যাকারোমাইসিস সেরাভিসি নামে বিশেষ প্রজাতির ছত্রাক পাওয়া যায়। যে ছত্রাকটি ব্যবহার করে শর্করাকে অ্যালকোহলে পরিণত করেন বিয়ার নির্মাতাকারীরা।

আরো জানা যায়, তার পাকস্থলীতে বিশেষ ধরনের ছত্রাকটি রয়েছে। যার ফলে তিনি যখনই শর্করা জাতীয় খাবার খান, তখনই তা অ্যালকোহলে পরিণত হয়। ২০১১ সালে তার আঙুলে একটি চোট লেগেছিল। তারপর এক চিকিৎসকের পরামর্শে কয়েকটি অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন তিনি। তারপর থেকেই তার স্মৃতিবিভ্রাট হতে থাকে। কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পাশাপাশি মাথাঘোরার রোগ বাসা বাঁধে শরীরে। সব কথা শুনে ওই বিশেষজ্ঞ চিকিৎসক তাকে কিছু ওষুধ খেতে দেন। যারপর থেকে ভালই আছেন তিনি। আর কোনওদিন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা