,

শান্তির পক্ষে শপথ নিলেন কালিকচ্ছ গ্রামবাসী

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : দাঙ্গা-মারামারি পরিহার সহ শান্তির পক্ষে শপথ নিলেন দক্ষিণ কালিকচ্ছ গ্রামবাসী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দক্ষিণ কালিকচ্ছ গ্রামে স্থানীয় স্কুল মাঠে আনুষ্ঠানিক এই শান্তির শপথ পাঠ করান সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
কালিকচ্ছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তির শপথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম।

স্থানীয় সমাজকর্মী দুলাল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য অহিদুজ্জামান লস্কর অপু, স্থানীয় ইউপি সদস্য অরবিন্দু দত্ত, শ্রমিক নেতা বিল্লাল মিয়া, সমাজকর্মী কাচু বেপারি প্রমূখ।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো’র পরিকল্পনায় ও কালীকচ্ছ ইউপির ৮নং ওয়ার্ডের গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলেই পুলিশের প্রতি আস্থা রেখে দাঙ্গা-হাঙ্গামাকে না বলে তারা পুলিশের কাছে দেশীয় অস্ত্র সমর্পণের পর শান্তির শপথ নেন। এসময় এলাকায় আইনশৃঙ্খলা আরো উন্নতির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গ্রামবাসী অনেকে। আইনশৃঙ্খলা উন্নতি, দাঙ্গা ও মাদকমুক্ত সমাজ গড়া সহ একটি সুখীসমৃদ্ধি সরাইল গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ওসি সাহাদাত হোসেন টিটো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে। অনুষ্ঠানে কোরআন শিক্ষায় অনন্য অবদানের জন্য স্থানীয় মাদ্রাসার এক মেধাবী ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা