বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ মিনিটেই লাশ মাদ্রাসা ছাত্র মাহমুদুল হাসান

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : চাচার সঙ্গে মাদ্রাসায় আসার ৩০ মিনিটের মধ্যেই লাশ হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদরের মারকাজুল হিফজ মাদানী মাদ্রাসার ‘হেফজু বিভাগের’ ছাত্র মাহমুদুল হাসান (১৪)। সে জেলার সদর উপজেলার মালিহাতা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা ভবনের একটি কক্ষের দরজার লক ভেঙ্গে পুলিশ ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মাদ্রাসার শিক্ষক আসাদুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মাহমুদুল হাসানকে তার চাচা এ মাদ্রাসায় দিয়ে যান। এরআগে সে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল। আধা ঘন্টার মধ্যে সে একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজার লক লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সম্ভবত সে মাদ্রাসায় আসতে চায়নি। অভিভাবক চাপ সৃষ্টি করে তাকে মাদ্রাসায় নিয়ে আসার কারণেই এমনটি ঘটাতে পারে, এছাড়া এ ঘটনার কোনো কারণ দেখছি না।শিক্ষক নুরুল ইসলাম বলেন, পৌনে ১২টার দিকে ছাত্ররা তাদের বিছানাপত্র আনতে ওই কক্ষে গিয়ে দেখতে পায় কক্ষটি ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে মাদ্রাসার কাছাকাছি থানায় পুলিশকে খবর দেওয়া হয়। তিনি বলেন, মাদ্রাসায় ঢুকার ৩০ মিনিটের মধ্যেই মাহমুদুল হাসান লাশ হয়। এতে পুরো মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। কক্ষের দরজার লক খুলে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, এটি আত্মহত্যা। পরিবারের অভিযোগ না থাকায় এবং নিহত ছাত্রের অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের লোকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক