,

কাজে ফাঁকি দেওয়ার জন্য মৃতের অভিনয়!

news-image

অনলাইন ডেস্ক : স্কুল ফাঁকি দিতে ছোটবেলায় পেটে ব্যথার অভিনয় করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার! বড় হলেও কিন্তু সেই অভ্যাস একেবারে যায় না। অফিস ফাঁকি দিতেও তারা কত যে বাহানা বানান, তার ইয়ত্তা নেই। তবে, ফাঁকিবাজির জন্য অভিনয় যে শুধু মানুষই করে, তা কিন্তু নয়। পশু-পাখিরাও যে এ ব্যাপারে কতটা দক্ষ, মাঝেমধ্যেই তার প্রমাণ পাওয়া যায়।

সম্প্রতি চীনে পাওয়া গেছে এমন এক ঘোড়া, যার অভিনয় রীতিমতো অস্কার পাওয়ার মতো! কাজ করা বা কাউকে পিঠে ওঠানো তার এতটাই অপছন্দ যে, কেউ কাছে আসছে বুঝতে পারলেই সে মারা যাওয়ার অভিনয় শুরু করে। আর যে সে অভিনয় নয়, রীতিমতো হাত-পা ছুড়ে, জিহ্বা বের করে মৃতের মতো পড়ে থাকে ঘোড়াটি। যতক্ষণ কেউ পাশে থাকবে, চোখ খোলার নাম নেই, দূরে গেলে তারপরই ফের উঠে দাঁড়াবে সে।

সপ্তাহ দুয়েক আগে ফেসবুকে ঘোড়াটির অভিনয়ের ভিডিও শেয়ার করেন ফ্রাসিসকো জালাসার নামে এক ব্যক্তি। এরপর দ্রুতই ভাইরাল হয়ে যায় ভিডিওটি আর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে ঘোড়ার অভিনয়!

ভিডিওটি শেয়ার করে বা এর কমেন্টে অনেকেই হাসিঠাট্টা করেছেন, জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। একজন লিখেছেন, ‘এটা পুরোপুরি আমি। মা আমাকে থালা-বাসন ধুতে ডাকলে এভাবেই ঘুমিয়ে থাকার ভান করি।’ আরেকজন লিখেছেন, ‘এই ঘোড়া হচ্ছে আমার পুরো জীবনের প্রতিচ্ছবি।’

পশু-পাখির অদ্ভুত আচরণের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। কিছুদিন আগেই একটি কুকুরের ভিডিও ভাইরাল হয়েছিল, যে নখ কাটার ভয়ে বারবার অজ্ঞান হওয়ার অভিনয় করছিল।

https://www.facebook.com/frasisco.zalar.9/videos/173767363758806/

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার