সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে টিআর-কাবিটা কর্মসূচির বরাদ্দে ঘর পাচ্ছেন ১৮ হতদরিদ্র পরিবার

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান টি.আর-কাবিটা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দূর্যোগ সহনীয় ১৮টি বাসগৃহ নির্মাণ করা হবে। এর জন্যে উপজেলায় বরাদ্দ এসেছে ৫৩ লক্ষ ৯৭ হাজার ৪৮৮ টাকা। ‘যার জমি আছে ঘর নেই’ এখানকার এমন ১৮ হতদরিদ্র পরিবার এসব ঘর পাবেন। ইতোমধ্যে উপজেলার নয় ইউনিয়নে এই আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নে এখানকার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় সংসদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে উপকারভোগীদের তালিকা প্রস্তত করা হচ্ছে।তবে এই ঘরের বন্টন নিয়ে সংশ্লিষ্টদের মাঝে টানাপোড়ন রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতরের উপ-সহকারি প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টি.আর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় এই ১৮টি বাসগৃহ এখানে নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার টাকা। দুই কক্ষ বিশিষ্ট এ ঘরে একটি রান্না ঘর, একটি টয়লেট ও বারান্দা থাকবে। ঘরের চারপাশে দেওয়াল ও উপরে নীল রঙের টিন দিয়ে ছাউনি দেওয়া হবে।

সরাইল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু আহাম্মদ মৃধা জানান, অতীতে আমরা দেখেছি টি.আর ও কাবিখা-কাবিটা প্রকল্প বরাদ্দের টাকায় কাজের চেয়ে লুটপাট হয়েছে বেশি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বরাদ্দের টাকায় হতদরিদ্র মানুষদের জন্য ঘর তৈরির যেই উদ্যোগ নিয়েছেন তা ইতিবাচক। এতে সরকারের ভাবমূর্তি আরো উজ্বল হবে।

সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম জানান, জনপ্রতিনিধিদের সমন্বয়ে ১৮টি ঘরের তালিকা প্রস্তত প্রায় শেষের দিকে। অচিরেই এসব ঘর নির্মাণ করা হবে। এরআগে এ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৯৭টি ঘর হতদরিদ্র পরিবারগুলোর মাঝে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে