সৌন্দর্য বাড়াতে গিয়ে…

news-image

অনলাইন ডেস্ক : বিগত কয়েক বছর ধরে সার্জারি করে ঠোঁট বৃদ্ধি করার প্রচলন বেড়েছে। বিশেষ করে দেশি বিদেশি বিভিন্ন সেলিব্রিটিদের দেখে অনুপ্রণীত হয়ে অনেক সাধারণ নারীরাও এই পথেই হাঁটছেন। শুধু ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে।

আপনারা হয়তো জেনে থাকবেন- বলিউডের ঐশ্বরিয়া রায়, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বর্তমানে টলিউডের নুসরত, মিমি, সায়ন্তিকাসহ অনেকেই এই পদ্ধতিতে ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। তবে তারা হয়ত একবার বা দুইবার লিপ সার্জারি করিয়েছেন। তবে জেনে অবাক হবেন যে, এক নারী মোট ১৫ বার তার লিপ সার্জারি করিয়েছেন।

বুলগেরিয়ার ২২ বছর বয়সী এই নারী ইন্টারনেটে ভাইরাল হয়েছেন, তার ঠোঁটের সৌজন্যে। আন্ড্রেয়া এমিলোভা ইভানোভা নামক এই নারী তার ঠোঁটের নিখুঁত সৌন্দর্য পাওয়ার আশায় ১৫ বার ঠোঁটে ইনজেকশন (সার্জারি) দিয়েছেন। এজন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। অন্তত ২ লাখ মার্কিন ডলার খরচ করেছেন তিনি। এতো বড় ঠোঁট নিয়ে তিনি অবশ্য দিব্যি রয়েছেন! ঠোঁট নিয়ে তার গৌরবেরও শেষ নেই।

মানুষের সমালোচনাকে কেন্দ্র করে এই নারী বলেন, এমন লোকেরা আছেন যারা আমার বড় ঠোঁটকে পছন্দ করেন আবার অনেকেই আছেন পছন্দ করেন না। তবে এতে আমার পক্ষে কিছু যায় আসে না। ঠোঁটের সৌন্দর্য বাড়াতে আমি যা কিছু করেছি তা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির