,

৪ কেজি চাল বিক্রির টাকায় ১ কেজি পেঁয়াজ কিনলেন নাছিমা

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : হতদরিদ্র নাছিমা বেগম। ১৬ বছর আগে তার স্বামী মারা গেছেন। একমাত্র কন্যা শিশু শাকিলার ভবিষৎ চিন্তা করে তিনি দ্বিতীয়বার বিয়ে করেননি। স্বামীর অবর্তমানে নিজের কায়িক শ্রমের মাধ্যমে শাকিলাকে লালন-পালনের পর গত দুইবছর আগে বিয়ে দেওয়ার পর বর্তমানে নাছিমার একাকি জীবন। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জায়গায় মাথাগুজার ঠাঁই করে নিয়েছেন তিনি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধর্ণা দিয়েও সরকারি অনুদান বিধবা ভাতা বা ভিজিডি কার্ড কোনটাই মেলেনি তার ভাগ্যে। সর্বশেষ ‘যার জমি আছে ঘর নেই’ এই প্রকল্পের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর পেতে বিধবা নাছিমা জনপ্রতিনিধিদের কাছে শুধু ঘুরছেন আর ঘুরছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউপি সদরে বাজারে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে আসা বিধবা নাছিমা বেগম তার জীবন সংগ্রামের এই কথাগুলো জানান সাংবাদিকদের কাছে। এসময় তিনি কালীকচ্ছ বাজারের নানা সমস্যা তুলে ধরে বলেন, বাজারে পেঁয়াজের দামে আগুন। ঘরের চার কেজি চাল দোকানে ১১২ টাকা বিক্রি করে ১০০ টাকায় এক কেজি পেঁয়াজ কেনার পর ১২ টাকায় সবজি কিনে বাড়ি ফিরছি। এক কেজি পেঁয়াজে আমার প্রায় একমাস চলে যাবে। নাছিমা আক্ষেপ করে বলেন, কালীকচ্ছ বাজারে বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি বেশি। কিন্তু বাজার এলাকায় ফুটপাত সড়ক যেভাবে অবৈধ দখলের পর ব্যবসায়ীরা জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করে রেখেছেন, এতে নারী ক্রেতাদের দূর্ভোগ এখানে চরমে।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে কথা হয় কালীকচ্ছ বাজারের ‘জমজম হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর মালিক মোহাম্মদ মুরশেদ লস্করের সঙ্গে। তিনি জানান, তার রেস্টুরেন্টে প্রতিদিন ১০ কেজি পেঁয়াজ লাগে। আজ তিনি পাইকারি ৯০ টাকা কেজি  ধরে পেঁয়াজ কিনেছেন। সবচেয়ে নি¤œমানের পেঁয়াজ এ বাজারে ৮৫ টাকা ধরে বিক্রি হচ্ছে বলে তিনি জানান। তবে কালীকচ্ছ বাজারের একাধিক ব্যবসায়ী দাবি করেন, পেঁয়াজ বেশি ধরে কিনে আনার কারণেই তারা কম দামে বিক্রি করতে পারছেন না।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, শুধু পেঁয়াজ-ই নয়, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য মালামালের দামও আকাশচুম্বি। এর জন্য বাজার মনিটরিং ব্যবস্থাকে দায়ী করছেন স্থানীয়রা।

 

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির