ব্রাহ্মণবাড়িয়ায় শিয়ালের মাংস ও কলিজাসহ আটক ২, দন্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ২০ কেজি শিয়ালের মাংস ও ১০ কেজি কলিজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাছুড়ি এলাকার মাদু মিয়ার ছেলে আজত আলী (২২) ও একই এলাকার সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২০)।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যামাণ আদালতের আদালতের মাধ্যমে সরাইল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা আরজত আলীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আর সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়েছে।











