সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনতলা থেকে পড়ে চলন্ত রিকশায় শিশু (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : তৃতীয় তলার করিডোরে খেলা করছিল একটি শিশু। হঠাৎ সেখান থেকে নিচে পড়ে যায়। সোজা গিয়ে পড়ে রাস্তায় চলন্ত রিকশার উপর। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের টিকমগড়ে।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি। সেটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির সামনের গলির রাস্তা দিয়ে একজন যুবক রিকশা নিয়ে আসছিলেন। আচমকা তার রিকশার সিটে ওপর থেকে এসে পড়ে ছোট্ট একটি শিশু।
কয়েক সেকেন্ড পর বাড়িটির ভেতর থেকে তিন-চারজনকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। তারপর তারা ওই শিশুটিকে কোল করে বাড়ির ভেতরে নিয়ে চলে যান।

শিশুটির বাবা আশিস জৈন বলেন, ‘পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনতলা খেলছিল আমার ছেলে। সেসময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দার রেলিং টপকে পড়ে যায়। ভাগ্য ভালো রাস্তার ওপর না পরে রিকশা সিটে পড়েছিল। তাই জোরে কোনো আঘাত লাগেনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এখন ভালোই আছে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে