,

শরীর নিয়ে কটাক্ষ করায় নারী সংবাদ পাঠিকার কড়া জবাব

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী সংবাদ উপস্থাপিকাকে শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হল। তবে তিনিও কড়া জবাব দিয়েছেন এই কটাক্ষের।

মার্কিন আবহাওয়াবিদ ট্রেসি হিনসন একটি টিভি চ্যানেলে আবহাওয়া সংক্রান্ত খবর উপস্থাপন করেন। সেই বুলেটিন দেখে ম্যারি নামে এক নারী ট্রেসির শরীরের গঠন নিয়ে কটাক্ষ করেন টুইটারে। সেই সঙ্গে টিভিতে ট্রেসির খবর পড়ার ছবিও পোস্ট করেন তিনি।

পোস্টে ট্রেসিকে কটাক্ষ করে লেখা হয়েছে,‘‘আপনি কি নিজেকে কখনও আবহাওয়ার খবর পড়ার সময় দেখেছেন? দেখে মনে হয় আপনার পেটে একটি বেল্টের বাঁধার প্রয়োজন রয়েছে। না হলে আপনার পোশাক সামনের দিকে ছোট পড়ে যাচ্ছে। বিষয়টি আমি আগেও নজর করেছি।’’

সেই টুইটার বার্তা ট্রেসির নজরে আসে। জবাব দিতেও দেরি করেননি তিনি। তিনি লিখেছেন, ‘‘হ্যাঁ আমি দেখেছি আমার খবর পড়া। আপনি পছন্দ করেন না, এই কারণে আমি আমার পেটে কোনও বেল্ট বাঁধব, এটা হতে পারে না। আমি পছন্দ করি পাস্তা, রুটি, চিজ। আমি আমার শরীর পছন্দ করি। আর সেটাই আমার কাছে সব থেকে বড় বিষয়।’’

ট্রেসির এমন জবাবের প্রশংসা করেছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ট্রেসির টুইটটি প্রায় ২৬ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে বহু মানুষ রিটুইটও করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর