সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাগেজের অতিরিক্তি ফি এড়াতে তরুণীর অদ্ভুত কাণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : বিমানবন্দরে ব্যাগের অতিরিক্ত ওজনের ফি এড়াতে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন ফিলিপিন্সের এক তরুণী। লাগেজের ওজন কমাতে লাগেজ থেকে একে একে ১০টি পোশাক গায়ে জড়িয়েছেন তিনি। পরে এই দৃশ্য নিজের ফেসুবক পেজে শেয়ার করলে তা ভাইরাল হয়। খবর খালিজ টাইমস’র।

খবরে বলা হয়, জেল রদরিগেজ নামের ওই তরুণী তার লাগেজ নিয়ে বিমানবন্দরে যান। কিন্তু কর্তৃপক্ষ ওজন মেপে জানায় লাগেজে তিনি সাত কেজির বেশি ওজন বহন করতে পারবেন না। তার ব্যাগের ওজন হয়েছে নয় কেজি, অর্থাৎ অতিরিক্ত ওজনের জন্য তাকে চার্জ দিতে হবে।

রদরিগেজ তখন ফি দিতে অস্বীকার করেন। তিনি কাউন্টার থেকে সরে গিয়ে ব্যাগ থেকে ১০টি কাপড় বের করে পরে নেন। এরমধ্যে ছিল পাঁচটি টি-শার্ট, তিনটি প্যান্ট এবং তিনটি জ্যাকেট। এরপর তার লাগেজের ওজন দাঁড়ায় সাড়ে ছয় কেজিতে। অর্থাৎ তিনি অতিরিক্ত আড়াই কেজি ওজনের পোশাক গায়ে জড়িয়ে নেন। এরপর এ অবস্থায় নিজেই বিশেষ ভঙ্গিতে একটি ছবি তুলে পোস্ট করেন তার ফেসবুক পেজে। যা পরে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে রদরিগেজ বলেন, আমি বাড়তি ওজনের জন্য কোন চার্জ দিতে চাইনি। কারণ মাত্র দুই কেজি বেশি ওজন ছিল। এজন্যই এই কাজ করেছি। তবে এই কৌশলে পার পেলেও দ্বিতীয়বার এ কাজ করবেন না বলে জানান তিনি। কারণ হিসেবে জানান, তখন তার খুব গরম লাগছিল!

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক