,

ঘর পেয়েছি আমরা, বেহেস্ত পাবেন শেখ হাসিনা

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তাঁর জন্য প্রাণভরে দোয়া করছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ১৯৭টি সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

উপজেলার কালীকচ্ছ গ্রামের মনোয়ারা বেগম। স্বামী মারা গেছেন বহুবছর আগে। তিনিসহ একাধিক সুবিধাভোগী বিনামূল্যে ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে সাংবাদিকদের বলেন, ঘর পেয়েছি আমরা, বেহেস্ত পাবেন শেখ হাসিনা।

সুবিধাভোগী অনেকে বলেন, ভিটে ছিলো কিন্তু মাথার ওপর কোনো চাল ছিল না। বৃষ্টিতে ভিজেছি, রোদে শুকিয়েছি। মানুষ হয়েও পশুপাখির চেয়ে খারাপ অবস্থায় দিন কাটিয়েছি। দেখার কেউ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর আর টয়লেট দিয়েছেন, এখন আমরা মানুষের মতো থাকতে পারছি। যিনি আমাদের মানুষের মতো জীবনযাপনের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা চাই বঙ্গবন্ধু কন্যা আবারও ক্ষমতায় আসুক। আমরা যতদিন বেঁচে আছি তাকেই ভোট দেবো।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে ‘জমি আছে ঘর নেই’ ১৯৭টি হতদরিদ্র এমন সব পরিবারের মানুষ এ সুবিধা পেয়েছেন। বর্তমানে উপজেলার ইউনিয়নগুলোতে ২৭ উপকারভোগীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর নির্মাণ কাজ চলছে। প্রতিটি ঘর সাড়ে ১৬ ফুট বাই সাড়ে ১০ ফুট এবং এর বারান্দা হবে সাড়ে ১৬ ফুট বাই পাঁচ ফুটের। সঙ্গে থাকবে একটি করে স্যানেটারি ল্যাট্রিন। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ টাকা।

এদিকে এসব ঘর নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজের তদারকি করছেন বলে জানা গেছে।

সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার নয় ইউনিয়নে ২৭ উপকারভোগীদের ঘরের কাজ শেষ পর্যায়ে। কিছু দিনের মধ্যে হতদরিদ্র পরিবারগুলোকে এসব ঘর বুঝিয়ে দেওয়া হবে। এরআগে দূর্যোগ সহনীয় ৮টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের বরাদ্দ ছিল ২ লক্ষ ৫৮ হাজার টাকা। তিনি বলেন, গত অর্থবছরে উপজেলার ১৬২ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার এই ঘর নির্মাণ করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা