সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তির শপথ !

news-image

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঙ্গামুক্ত সমাজ গড়ার প্রয়াসে শান্তির পক্ষে শপথ নিলেন গ্রামবাসী। বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে স্থানীয় বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল মাঠে ‘দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে” অনুষ্ঠানে গ্রামবাসী এ শপথ নেন। শপথ বাক্য পাঠ করান সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো। এরআগে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দেন গ্রামবাসী।

ওসি সাহাদাত হোসেন টিটো’র পরিকল্পনায় ও সদরের সৈয়দটুলা গ্রামবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। প্রধান বক্তা ওসি সাহাদাত হোসেন টিটো।

সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস আলী।উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার মো. ইসমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান সিজার, সমাজ সেবক মো. নুরুল হক, ইউপি সদস্য মো. সাদেক মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল হুদা, সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, ইউপি সদস্য মো. রাফি মিয়া প্রমূখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে