,

ক্ষমতা ও অর্থ চায় না, মানুষের ভালোবাসায় ভবিষ্যৎ পথ চলতে চায়

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল  : সংরক্ষিত আসন ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ এর সংসদ সদস্য, কার্যনির্বাহী সদস্য ভূমি মন্ত্রণালয় ও সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) মঙ্গলবার (১৫ অক্টোবর) তাঁর ফেসবুক আইডি’র মাধ্যমে এক ইতিবাচক অঙ্গীকার করার পর থেকে সোশ্যাল মিডিয়াসহ স্থানীয়ভাবে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ফেসবুকে অনেকে এই নারী সাংসদকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই অঙ্গীকারকে সাধুবাদ জানিয়ে এলাকার সচেতন নাগরিকেরা প্রশংসা করছেন।

সাংসদ শিউলী আজাদ তাঁর ফেসবুক আইডিতে লিখেন, “তিনি ক্ষমতা চান না, তিনি অর্থ চান না, তিনি জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বস্ততা রক্ষায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ।” তিনি আরও লিখেছেন, ‘সরাইল ও আশুগঞ্জের গণমানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে অতীত, বর্তমানের ন্যায় ভবিষ্যৎ পথ চলতে চান সাংসদ শিউলী আজাদ।’

এদিকে সাংসদ শিউলী আজাদের এই অঙ্গীকার এলাকার নানা উন্নয়ন সহ মানবকল্যাণে ইতিবাচক একটি বিরল ভূমিকার সুসংবাদ, এমন মন্তব্য করে স্থানীয় সচেতন অনেকে জানান, আমরা বিশ্বাস করি গণমানুষের নেত্রী সাংসদ শিউলী আজাদ তাঁর অঙ্গীকার ঠিক রেখে সবকিছুর ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন। কারণ তিনি জনপ্রিয় নেতা একেএম ইকবাল আজাদের সহধর্মিণী। তাঁর প্রয়াত স্বামীর অধরা স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দেবেন, এটাই প্রত্যাশা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর