,

যেভাবে বৌকে কাঁধে নিয়ে দৌড়ে চ্যাম্পিয়ন জেরম

news-image

ফিচার ডেস্ক : বিশ্বের অনেক দেশেই সংসারের বন্ধন অটুট রাখতে ওয়াইফ ক্যারিং বা বৌ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মজার এই খেলা সম্প্রতি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের ৪৪ জন দম্পতি অংশ নেয়।

প্রথমবারের মতো এবারো চ্যাম্পিয়ন হয়েছে লাভবার্ড টিমের জেরম রোহন ও অলিভিয়া দম্পতি। ২০ তম বার্ষিক এই ইভেন্টে ফিনিশিং লাইন স্পর্শ করতে তারা সময় নেন ৫৫ দশমিক নয় নয় সেকেন্ড। আর এমন সাফল্যে বেশ রোমাঞ্চিত জেরম ও অলিভিয়া।

সাধারণভাবে খেলাটি বৌ দৌড় নামে পরিচিত হলেও সারা বিশ্বেই ওয়াইফ ক্যারিং নামে এটি সুপরিচিত। এ খেলায় জীবনসঙ্গিনীকে কাঁধে তুলে দৌড় দিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করতে হয়।

মজার প্রতিযোগীতা হলেও ওয়াইফ ক্যারিং যতটা না রোমাঞ্চকর, ততটা কঠিনও বটে। প্রতিযোগিদের নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়ের সময় শুধু সমতল নয়, পাড়ি দিতে হয় পানিপথও, সেই সঙ্গে কাঠের তৈরি প্রতিবন্ধকতাও পার হতে হয়।

ফিনল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে উত্তর আমেরিকার রেসের ফরম্যাটটি কিছুটা ভিন্ন। এ প্রতিযোগিতায় স্ত্রীর জন্য ওজনের কোনো সীমা নেই। তবে বয়সের সীমাবদ্ধতা রয়েছে। দম্পতি উভয়ের বয়স হতে হবে ২১ বছর।

উত্তর আমেরিকার ওয়াইফ ক্যারিংয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন লাভ বার্ডস টিমের দম্পতি জেরোম ও অলিভিয়া। এই বার্ষিক ইভেন্টের ট্রফি জয়ে তারা আনন্দিত।

চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত জেরোম রোহন বলেন, সাফল্য পেতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে পানি পথ আর কাঠের গুঁড়ি পাড়ি দেয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল। এরপরও দিন শেষে জয় পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

আর অলিভা বলেন, প্রথমবারের মতো ট্রফি জিততে পারাটা স্বপ্নের মতো। সবাইকে ছাড়িয়ে জয়ী হয়েছি। আনন্দটা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে চাই।

প্রসঙ্গত, উনিশ শতকে ফিনিশ কিংবদন্তীর উপর ভিত্তি করে ফিনল্যান্ডের প্রতিবেশী গ্রামগুলো থেকে পুরুষরা স্ত্রী চুরি করত। এর ফলে ওয়াইফ ক্যারিং বা বউ বহনের বিষয়টি একটি খেলাতে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা