,

সরাইলে মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করলো হাইওয়ে পুলিশ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় এলাকায় ফুটপাত দখলমুক্ত করলো হাইওয়ে পুলিশ। দীর্ঘদিন যাবত এখানে মহাসড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখলের পর বিভিন্ন ব্যবসা করে আসছিলেন স্থানীয় কিছু লোকজন। ফলে যানজট সহ এখানে যাত্রী সাধারণের চলাচলে দূর্ভোগ ছিল চরমে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে খাটিহাতা হাইওয়ে থানাপুলিশ নিজ উদ্যোগে অভিযান চালিয়ে এখানে ফুটপাত দখলমুক্ত করে। অভিযানের নেতৃত্বে থাকা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির উদ্দিন জানান, এখানকার হাইওয়ে থানার নবাগত ওসির নির্দেশে বিশ্বরোড মোড়ে মহাসড়কের দু’পাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা অন্তত অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার নবাগত ওসি মাঈনুল ইসলাম জানান, এ অভিযান অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই মহাসড়কের ফুটপাত কাউকে অবৈধ দখল করতে দেওয়া হবে না। যান ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি মেনে নেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার