সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেছেন, তদবির যতই আসুক মাদকের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।সাম্প্রতিক সময়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের রক্ষায় কতিপয় নেতাদের নানা তদবির নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি এসব কথা জানান।

উল্লেখ্য, মাদকমুক্ত সরাইল গড়ার লক্ষে এখানকার পুলিশ সদস্যরা তাদের চলমান অভিযান অব্যাহত রেখেছেন। পাশাপাশি চিহ্নিত মাদক কারবারীদের গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযানও পরিচালনা করছেন। এখানকার যুবলীগ ও ছাত্রলীগের বর্তমান এবং সাবেক অনেক নেতা-কর্মী মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। এসব নেতা-কর্মীদের একটি তালিকা পুলিশের হাতে রয়েছে। তাদের মধ্যে অনেকেই প্রভাবশালী রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশয়ে আছেন। তবে তদবিরের কারণে মাদক ব্যবসার সাথে জড়িত এসব নেতা-কর্মীরা দীর্ঘদিন যাবত পুলিশের হাতের নাগালের বাইরে রয়েছেন।

অভিযোগ আছে, অতিসম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মূলে কঠোর প্রদক্ষেপ নিতে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশের পাশাপাশি তিনি জানান ‘মাদকের সাথে জড়িত ব্যক্তি যেকোন রাজনৈতিক দলের হোক, কাউকে ছাড় নয়’।আওয়ামী লীগের সভাপতি ও সরকার প্রধানের এ নির্দেশের পর দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাদকের বড় বড় কারবারিদের পুলিশ গ্রেফতার করলেও শুধু রাজনৈতিক প্রভাবশালী নেতাদের তদবির ও তাদের আশ্রয় প্রশয়ে থাকার কারণেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় চিহ্নিত মাদক সম্রাট কেউই পুলিশের হাতে গ্রেফতার হয়নি। বিষয়টি নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কট্টর সমালোচনা করে আসছেন।

গত সপ্তাহে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরাইল শাহবাজপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়াকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়েও ব্যর্থ হয়। ইতোমধ্যে এ যুবলীগ নেতার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। যুবলীগ নেতা পারভেজকে রক্ষা করতে সরকার দলের একাধিক নেতা পুলিশের কাছে তদবির অব্যাহত রেখেছেন। অপরদিকে সরাইল উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানান, পারভেজের কারণে এখানে যুবলীগ ও আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। পারভেজকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি জোর দাবি জানান, সরাইল যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু।

এদিকে এসব তদবিরের ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো সাংবাদিকদের আরও বলেন, মাদকের বিরুদ্ধে খোদ সরকার প্রধানের কড়া নির্দেশনা রয়েছে। তাছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ আছে, সবকিছুর ঊর্ধ্বে থেকে মাদকের বিরুদ্ধে পুলিশ সদস্যরা যুদ্ধ চালিয়ে যাবে। এ অবস্থায় কোনো তদবির  ও চাপের কাছে এখানকার পুলিশ মাদকের ব্যাপারে নীরব থাকবেনা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে