,

সাতদিন পর গৃহবধূর সিজার হওয়ার কথা ছিল, এখন লাশ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : আগামি সপ্তাহে গৃহবধূ অঞ্জনা বেগম (২৬) এর দ্বিতীয় সন্তানের সিজার হওয়ার কথা ছিল। এখন তার মরদেহ হাসপাতাল মর্গে।

শুক্রবার (১১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে অঞ্জনার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হবে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ অঞ্জনা বেগমের মরদেহ উদ্ধার করেন সরাইল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। ঘটনার পর তার প্রবাস ফেরত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন গাঢাকা দিয়েছেন। অনুমান ছয়বছর আগে বিটঘর গ্রামের প্রবাসী ফারুক মিয়ার সঙ্গে বিয়ে হয় জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের আক্কেল আলীর মেয়ে অঞ্জনা বেগমের।

এদিকে প্রতিবেশী লোকজন জানান, স্বামীর সঙ্গে অভিমান করে অঞ্জনা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আগামি সপ্তাহে সিজারে তার দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ছিল। তার প্রথম সন্তানের বয়স পাঁচবছর।

অপরদিকে নিহত গৃহবধূর পিতার বাড়ির লোকদের দাবি, ফারুক মিয়া পরকীয়ায় জড়িয়ে স্ত্রী অঞ্জনাকে প্রায়ই নানাভাবে নির্যাতন করতেন। বৃহস্পতিবার পরকীয়ার বিষয় নিয়ে ফারুক মারধর করেন অঞ্জনাকে। এতে মনের দুঃখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অঞ্জনা। এ বিষয়ে আত্মহত্যা প্ররোচনার মামলা করবেন বলে নিহতের পরিবার জানান।

এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক জানান, এটি আত্মহত্যার ঘটনা। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির