,

ব্রাহ্মণবাড়িয়ায় রাতভর কিচ্চার আসর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লোকসংস্কৃতির অন্যতম উপাদান কিচ্ছার চর্চা বাড়ানো ও তা সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কিচ্ছা গবেষক ও গ্রামবাংলার কিচ্ছাকাররা। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে গণকেন্দ্র পাঠাগার চত্বরে মঙ্গলবার রাতে শাহীন স্মৃতি সংঘ আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার কিচ্ছার আসরে তারা এ আহ্বান জানান। প্রবীন সাংস্কৃতিক কর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল খায়েরের সভাপতিত্বে এ আসরে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী শামসুদ্দোহা।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওছমান উদ্দীন খালেদ, ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি। অনুষ্ঠানে কিচ্ছা গবেষক মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহকে সম্মাননা দেয়া ছাড়াও প্রধান ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। কিচ্ছার ফাঁকে ফাঁকে অতিথিরা ছাড়াও আলোচনায় অংশ নেন গোলাম মোস্তফা, নুরুল আমিন ও ইখতিয়ার ইসলাম খান।

বক্তারা বলেন, বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে সাংস্কৃতিক ঐতিহ্যের বাহক কিচ্ছাকে হারিয়ে যেতে দেয়া যাবে না। কথা সাহিত্যে ব্রাহ্মণবাড়িয়ার কিচ্ছার পৃথক বৈশিষ্ট রয়েছে। এসব কিচ্ছায় নির্মল আনন্দ ছাড়াও প্রকৃতি, পরিবেশ এবং জীবন দর্শন নিয়ে অনেক উপদেশ ও সমালোচনামূলক শিক্ষা রয়েছে। অনুষ্ঠানে কিচ্ছা পরিবেশন করেন শেখ ইসরাফিল, রেশম আলী, শেখ লোকমান, রিপন, কাশেম, বাবু, স্বপন, এমরান ও আলামিন। কিচ্ছা ছাড়াও জারিগান পরিবেশন করেন আবুল খায়ের, সাজিদা এবং শিশু মিয়া ও তার দল।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র দেয়া হয়। রিয়াদের ব্যবস্থাপনা ও মুতাসিম বিল্লার পরিচালনায় সন্ধ্যা থেকে প্রায় মাঝ রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন শত শত দর্শক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা