সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হওয়ার পর যতবার প্রোগ্রামে এসেছি ততবারই বিদ্যুৎ বিভ্রাট

news-image

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া : জননেত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য বানানোর পর আজ পর্যন্ত আমি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যতগুলো প্রোগ্রামে গিয়েছি, আমি দেখতে পেয়েছি প্রতিটি প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এসব প্রোগ্রামে কেন বিদ্যুৎ চলে যায় সেটা আমার জানা নেই, বিষয়টি দুঃখজনক।

শনিবার (৫ অক্টোবর) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সরকার প্রতিনিধিদের এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ক্ষোভের সঙ্গে এ কথাগুলো বললেন সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।এরআগে সরকারি এই অনুষ্ঠান শুরুর কিছু সময় পর হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে উপস্থিত অনেকেই কড়া সমালোচনা করেন। এখানকার বিদ্যুৎ সমস্যার দিকে নজর দিতে এ অনুষ্ঠানে উপস্থিত নারী সাংসদের প্রতি অনুরোধ জানান অনেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) মোছা. রোকেয়া বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শিউলী আজাদ আরও বলেন, সরাইল পিডিবি’র বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী এসেছেন। আমি আশা করবো আগামি দিনে এখানে যতগুলো সরকারি ও জনস্বার্থে বেসরকারি প্রোগ্রাম চলে সেইসব প্রোগ্রামে যেন অতীতের মতো বিদ্যুৎ বিভ্রাট না ঘটে। সেদিকে নবাগত নির্বাহী প্রকৌশলী খেয়াল দিবেন। বিদ্যুৎ সঞ্চালনে সমস্যা হতেই পারে, তাই বলে সবসময় এটি কেউ মেনে নিবেনা। আমাদের সরকার মানুষের জন্যে কাজ করেন। একটি প্রোগ্রামে বহু মানুষের উপস্থিতি থাকেন। সেখানে বিদ্যুৎ বিভ্রাটে মানুষ কষ্ট করবেন, এটা মেনে নেওয়া যায়না।

এ ব্যাপারে জানতে শনিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে সরাইল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান সাংবাদিকদের জানান, তিনি কর্মস্থলের বাইরে আছেন। দিনে লোডশেডিং কেন, বিষয়টির ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে