সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা রঙের ডিম পাড়ে মুরগি!

news-image

অনলাইন ডেস্ক : দেখে মনে হতে পারে সাদা রঙের ডিমে রং করে এমন বাহারি রূপ দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে এমনই রঙিন ডিম পাড়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রজাতির একটি মুরগি।

সবচেয়ে মজার বিষয় হল, এই মুরগি একই সঙ্গে নানা রঙের ডিম পাড়ে। তাই এই বিশেষ প্রজাতির মুরগি ‘ইস্টার এগার্স’ নামেই পরিচিত।

ইস্টার এগার্স বিখ্যাত তার নানা রঙের ডিমের জন্যই। সাদা, বাদামি, হাল্কা নীল, হাল্কা গোলাপী বা ফিকে সবুজ রঙের ডিম পাড়ে এই ইস্টার এগার্স। নানা রঙের ডিম পেতে কোনো রকম ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় না এদের।

ইস্টার এগার্স শঙ্কর প্রজাতিরও নয়। ইস্টার এগার্স ছাড়াও এমন রঙিন ডিম পাড়ে আরো বেশ কয়েকটি প্রজাতির মুরগি। এর মধ্যে রয়েছে চিলির শঙ্কর প্রজাতির অ্যারোকানাস মুরগি, ব্রিটেনের ক্রিম লেগবার মুরগি (এটিও শঙ্কর প্রজাতির) বা ফ্রান্সের মারানস প্রজাতির মুরগি।

অ্যারোকানাস প্রজাতির মুরগির ডিমের রং হাল্কা নীল বা আকাশি। এই মুরগির কানের ঠিক দুই পাশে অদ্ভুত ধরনের পালক রয়েছে যা এদের আরো আকর্ষণীয় করে তুলেছে।

প্লাইমাউথ রক, লেগহর্ন, ক্যাম্বার্স প্রজাতির মুরগির মিলনে সৃষ্টি হয় ক্রিম লেগবার প্রজাতির মুরগি। হালকা নীল বা ফিকে সবুজ রঙের ডিম পাড়ে এই মুরগি। ফ্রান্সের মারানস প্রজাতির মুরগির ডিমের রং গাঢ় বাদামি বা লালচে বাদামি। এই সব বাহারি রঙের ডিম দেখলে ইস্টারের কথাই মনে পড়ে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে