,

অস্ত্রের খোঁজে পুলিশ ঘরে ঘরে

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : তুচ্ছ ঘটনায় দাঙ্গা-সংঘর্ষ ও মারামারির প্রবণতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেড়েই চলছিল। এসবের কারণে সমাজ অস্থিতিশীল হয়ে উঠছিল। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল শত শত পরিবার। অঙ্গহানি মানুষের সংখ্যা বাড়ছিল। এসব ঘটনায় স্বজনহারাদের আহাজারি থামছিলনা। এই অবস্থায় সরাইল উপজেলাকে দাঙ্গামুক্ত করতে সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিশেষ উদ্যোগ নেন। তিনি সরাইলে এসে সভা-সমাবেশ করে দাঙ্গামুক্ত সরাইল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে তিনি সহযোগিতা চান জনপ্রতিনিধি সহ নানা পেশার মানুষদের।

এলাকার দাঙ্গা রোধে পুলিশ সুপার এখানকার কর্তব্যরত পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়ে যান। দাঙ্গার সঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। তাছাড়া দাঙ্গার কুফল সম্পর্কে মাঠ পর্যায়ে জনসচেতনতার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও পুলিশকে নির্দেশ দেন।

এদিকে পুলিশ সুপারের ইতিবাচক নির্দেশনার পর সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো এলাকার দাঙ্গা রোধে বিশেষ ভূমিকা রাখতে শুরু করেন। তিনি জনসচেতনতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে, পাড়া-মহল্লায় ও মসজিদে দাঙ্গার কুফল সম্পর্কে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় সভা করে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র জমা দানে সবাইকে উৎসাহিত করছেন। গত ১১ সেপ্টেন্বর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র সমর্পনের আয়োজন করেন এবং তেরকান্দা গ্রামবাসী অনেকে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা দেন। সেই সময়ে ওসি সাহাদাত হোসেন গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন আজকে পুলিশ আনুষ্ঠানিক দেশীয় অস্ত্র জমা নিচ্ছে। পরবর্তীতে পুলিশ গ্রামের প্রতিটি ঘরে অভিযান পরিচালনা করবে। কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সরাইল থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো’র নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হকের নেতৃত্বে পুলিশ সদস্যরা তেরকান্দা গ্রামের বিভিন্ন ঘর-বাড়িতে দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এসময় গ্রামের বিভিন্ন স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ২০ থেকে ২৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন। পুলিশ কর্মকর্তারা জানান, এধরণের দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এদিকে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সুশীল সমাজের অনেকে দাবি করেন, সমাজের প্রায় প্রতিটি ঘরে ঘরে দেশীয় অস্ত্র মজুত রয়েছে। এসব মারণাস্ত্র উদ্ধার অভিযান পুলিশ অব্যাহত রাখলে দাঙ্গার সঙ্গে জড়িত লোকেরা কোনঠাসা হয়ে পড়বে, পাশাপাশি এখানকার দাঙ্গা চিরতরে রোধ হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা